আপনাকে স্বাগতম!
অনলাইন গরু-ছাগলের মার্কেট!
আপনি এখানে গরু পাবেন। ছাগলও পাবেন। গরু ছাগল দুইটা একসাথে নিলে স্পেশাল ডিস্কাউন্ট পাবেন! তাই আর দেরী না করে এখনি লুফে নিন! ইবনু ডিজিটাল গরু হাটে আপনার কেনা কাটা শুভ হোক!
গরু
বড়-গরু, ছোট-গরু, লাল-গরু, সাদা-গরু, কালো-গরু সবই আছে। আপনাকে কষ্ট করে খুঁজে নিতে হবে। খোঁজার জন্য আরো দেখুন বাটনে চাপুন!
আরো দেখুন
ছাগল
গরুর মতো এখানে অতো ভ্যারিয়েশন পাবেন না। তবে ছাগলগুলো মানে ভালো। আরো দেখুন বাটনে চেপে ঘুরে আসুন এদের জগত থেকে।
আরো দেখুন
উট
উট ভাই, এখন আর নেই। যা ছিলো দু'একটা সেগুলো আগেই এক জমিদার সাহেব নিয়ে গেছেন। অন্যকিছু বাটনে চাপুন!
অন্যকিছু
আমার সম্পর্কে!
এই ডিজিটাল গরুহাটের মালিক হলাম আমি! তো, আমার সম্পর্কে কিছু জানবেন না, তা কি হয়?!
ইবনু মাহতাব
ভেবেছিলাম অনেক কিছুই বলবো। পরে ভাবলাম না থাক! গরু-ছাগলের ওয়েবসাইটে আসা মানুষগুলো
হাটের মালিকের সম্পর্কে জানার চেয়ে বেশি আগ্রহী থাকে ঐ গরু-ছাগল সম্পর্কে জানতে! তাই, নিজের
ব্যাপারে এতটুকুই বলি, গরু-ছাগলের এই হাট যেমন আমার নিজের। তেমনিভাবে এই ওয়েবসাইটটাও আমার নিজেরই
তৈরী করা!
এর মানে বুঝলেন কিছু? আমি একজন আমি একজন ওয়েব
ডেভেলোপারও! তারপরেও যদি আরো বেশি কিছু জানতে ইচ্ছে করে, তাহলে নিচে আরো জানুন বাটনে ক্লিক মেরে দিন।
গরু-ছাগল সম্পর্কিত তথ্য!
এখানে গরু-ছাগলরা এসে নিজেদের সম্পরকে কিছু তথ্য বলে বলে যাবে। আসলে সবাই এক এক করে তো আসবে না। সব গরুর পক্ষ থেকে এক গরু আসবে। তেমনি ভাবে সব ছাগলের পক্ষ হতে এক ছাগল আসবে।
- গরু
- ছাগল
- উট
- অন্যান্য
আমি গরু!
আমি কোথায় জন্ম নিসি জানি না। বড় হওয়ার পরে জানতে পারলাম জঙ্গলে অনেক ঘাস থাকে। আর আমরা ঘাস খাই। সেই থেকে ধারণা করলাম আমরা হয়তো জঙ্গলে থাকি। পরে জানলাম, জঙ্গলে বাঘ নামক একটা হিংস্র প্রাণী আছে। সে আমাদের মতো নিরীহ গরুকে খেয়ে ফেলে! তখন বুঝলাম, আমাদের জন্ম জঙ্গলে না গ্রামে। কারণ গ্রামেও ঘাস আছে।
মজার বিষয় হলো, গ্রামে আমাদের সামনে কিছু পিচ্চি পোলাপাইন এসে খেলাধুলা করতো। এই পোলাপাইন রা বাঘকে মামা বলে ডাকে। জঙ্গলের এক হিংস্র প্রাণী কীভাবে মানুষের বাচ্চার মামা হতে পারে, এটার রহস্য আমি আজও উদ্ঘাটন করতে পারলাম না! এখন এই রহস্য জানার আগেই যদি আমি কুরবান হয়ে যাই, তাহলে আমার আফসোস রয়েই যাবে!
আরো জানুন!খরিদ করুন!
দেখেন ভাই! এই গরু-ছাগলগুলারে মানুষ করতে বহুত পরিশ্রম করতে হইসে। আপনি এমনি এমনি নিয়া যাইবেন তা হয় না! তাই, যা দাম হাঁকা হয় সেই দাম দিয়েই নিয়ে যান!